ফাইনালের আগেই ইতিহাস গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। এর মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে

2026-07-20T00:55:33+00:00
2026-07-20T00:55:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ফাইনালের আগেই ইতিহাস গড়লেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৫৫ এএম 
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। এর মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে শুরুর একাদশে থাকার অনন্য রেকর্ড গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

মেসি প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলেন ২০১৪ সালে। ব্রাজিলে অনুষ্ঠিত সেই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। তবে অতিরিক্ত সময়ে মারিও গোটজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

এরপর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন মেসি। রোমাঞ্চকর ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে জোড়া গোল করেন তিনি এবং টাইব্রেকারেও সফল হন। শেষ পর্যন্ত শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।


এবার স্পেনের বিপক্ষে ফাইনালেও শুরুর একাদশে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস লিখলেন মেসি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয়ের দৌড়েও রয়েছেন এগিয়ে।

এর আগে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কীর্তি ছিল কেবল ব্রাজিলের কিংবদন্তি কাফুর। তবে ১৯৯৪ সালের ফাইনালে তিনি বদলি হিসেবে মাঠে নামেন। ১৯৯৮ ও ২০০২ সালের ফাইনালে শুরুর একাদশে ছিলেন কাফু। তিনটি ফাইনালে দুটি শিরোপা জিতেছিলেন তিনি, যার একটি ২০০২ সালে অধিনায়ক হিসেবে।

সমেয়র আলো/কেএইচও


  বিষয়:   ফাইনাল  ইতিহাস  মেসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: