আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর

স্পোর্টস ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন দেশটির

2026-07-09T20:43:34+00:00
2026-07-09T20:43:34+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
খেলা
আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও।

বিশ্বকাপের অন্যতম ফেবারিট এবং ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের এমন বিদায়ের পর দেশটির ফুটবলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই সাবেক স্ট্রাইকার আনচেলত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

‘লিবের্তা দেপ্রে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, ‘নরওয়ের বিপক্ষে এমন ভরাডুবির পর আনচেলত্তির ব্রাজিলের কোচ হিসেবে থাকার কোনো সুযোগ নেই। তিনি যে লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করেছেন, এরপর তাকে আর রাখা উচিত নয়।’

তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) আনচেলত্তির চুক্তি বাতিলের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি হলে এখনই তার চুক্তি ছিঁড়ে ফেলতাম। এরপর তিনি চাইলে আদালতে যেতে পারেন।’


নরওয়ের বিপক্ষে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন রোমারিও। তিনি বলেন, ‘আমি এন্দ্রিককে পছন্দ করি। ভবিষ্যতে সে ব্রাজিলকে অনেক আনন্দ দেবে। কিন্তু নরওয়ের বিপক্ষে সে খুবই বাজে খেলেছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে বলে সে এখনও তরুণ। কিন্তু ওই সুযোগ থেকে তাকে গোল করতেই হতো। তরুণ, মধ্যবয়সী বা বয়স্ক এসব আমার কাছে কোনো অজুহাত নয়।’

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। রোমারিওর এই মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ব্রাজিল  আনচেলত্তি  রোমারিও 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: