ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন

ক্রীড়া ডেস্ক

খেলা

বৈরি আবহাওয়ার আশঙ্কায় ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা হলেও শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত সূচিই বহাল

2026-07-04T14:00:58+00:00
2026-07-04T14:00:58+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:০০ পিএম 
সংগৃহীত ছবি
বৈরি আবহাওয়ার আশঙ্কায় ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা হলেও শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত সূচিই বহাল রেখেছে ফিফা।

ফলে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এর ফলে একই দিনে অনুষ্ঠিতব্য ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের সূচিতেও কোনো পরিবর্তন আসছে না।

বর্তমান সূচি অনুযায়ী, এস্তাদিও আজতেকায় বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ড। অন্যদিকে, নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল ও নরওয়ের ম্যাচ।

মেক্সিকো সিটিতে ম্যাচ চলাকালে ভারী বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস থাকায় ফিফা মেক্সিকো ও ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা করে। প্রস্তাব ছিল ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যার পরিবর্তে দুপুর ১২টায়, অর্থাৎ প্রায় ছয় ঘণ্টা এগিয়ে আয়োজন করার। তবে দুই দলের ভ্রমণ ও লজিস্টিকসসহ বিভিন্ন বাস্তব কারণ বিবেচনায় শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আবহাওয়ার পাশাপাশি জননিরাপত্তার বিষয়টিও বিবেচনায় ছিল। স্থানীয় প্রশাসনের আশঙ্কা ছিল, প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ বিলম্বিত হলে গভীর রাতে দর্শকদের চলাচল ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এর আগে মেক্সিকোতে বিশ্বকাপের কয়েকটি ম্যাচকে ঘিরে সহিংসতার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, এই ম্যাচটি ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ব্রাজিল  নরওয়ে  ম্যাচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: