শেষ ষোলোয় কে কার মুখোমুখি, কার খেলা কখন

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ বত্রিশের লড়াই শেষ হয়েছে। ৩২ দলের মধ্যে টিকে আছে এখন ১৬টি দল। নকআউট পর্বে জার্মানি ও

2026-07-04T10:39:44+00:00
2026-07-04T10:39:44+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
শেষ ষোলোয় কে কার মুখোমুখি, কার খেলা কখন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:৩৯ এএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ বত্রিশের লড়াই শেষ হয়েছে। ৩২ দলের মধ্যে টিকে আছে এখন ১৬টি দল। নকআউট পর্বে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তির বিদায়, প্যারাগুয়ের চমক এবং কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয় টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা যোগ করেছে।

এবার শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। এই পর্বে প্রতিটি ম্যাচই ‘হারলেই বিদায়’। আজ রাত থেকে ৮ জুলাই ভোর পর্যন্ত অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। এরপর ৮ জুলাই একদিন বিরতির পর ৯ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল।

বাংলাদেশ সময় অনুযায়ী শেষ ষোলোর সূচি

কানাডা বনাম মরক্কো
সময়: ৪ জুলাই, রাত ১১টা
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে জয় পেয়েছে কানাডা। এবার তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করেছে।

প্যারাগুয়ে বনাম ফ্রান্স
সময়: ৫ জুলাই, রাত ৩টা
জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে আলোচনায় আসা প্যারাগুয়ের সামনে এবার কিলিয়ান এমবাপ্পের ফর্মে থাকা ফ্রান্স।

ব্রাজিল বনাম নরওয়ে
সময়: ৬ জুলাই, রাত ২টা
জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ওঠা ব্রাজিল এবার মুখোমুখি হবে আর্লিং হালান্ডের নরওয়ের। ইতিহাস অবশ্য ব্রাজিলের পক্ষে নয়। কারণ নরওয়ের বিপক্ষে এখনো জয় পায়নি সেলেসাওরা।

মেক্সিকো বনাম ইংল্যান্ড
সময়: ৬ জুলাই, সকাল ৬টা
স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে হ্যারি কেইনের ইংল্যান্ড। চলতি আসরে এখনো কোনো গোল হজম করেনি মেক্সিকো।

পর্তুগাল বনাম স্পেন
সময়: ৭ জুলাই, রাত ১টা
রোনালদোর পর্তুগালের সামনে এবার টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেন। শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই লড়াইকে।

যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম
সময়: ৭ জুলাই, সকাল ৬টা
স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম। লাল কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান।

আর্জেন্টিনা বনাম মিসর
সময়: ৭ জুলাই, রাত ১০টা
কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারিয়ে শেষ ষোলোয় ওঠা আর্জেন্টিনার সামনে এবার মোহাম্মদ সালাহর মিসর। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে মিসর।

সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া
সময়: ৮ জুলাই, রাত ২টা
আলজেরিয়াকে হারিয়ে ওঠা সুইজারল্যান্ড এবং ঘানাকে বিদায় দেওয়া কলম্বিয়ার ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   শেষ ষোলো  ফিফা বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: