বাংলাদেশি ভক্তদের নিয়ে যা বললেন মার্টিনেজ

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপে মাঠের লড়াই যেমন উত্তেজনাপূর্ণ, তেমনি মাঠের বাইরেও আলোচনায় থাকে আর্জেন্টিনার সমর্থকরা- বিশেষ করে বাংলাদেশে তাদের বিশাল ভক্তগোষ্ঠী। হাজার মাইল

2026-06-28T13:09:22+00:00
2026-06-28T14:46:00+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
বাংলাদেশি ভক্তদের নিয়ে যা বললেন মার্টিনেজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ২:৪৬ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপে মাঠের লড়াই যেমন উত্তেজনাপূর্ণ, তেমনি মাঠের বাইরেও আলোচনায় থাকে আর্জেন্টিনার সমর্থকরা- বিশেষ করে বাংলাদেশে তাদের বিশাল ভক্তগোষ্ঠী। হাজার মাইল দূরের এই দক্ষিণ এশীয় দেশটিতে আর্জেন্টিনার প্রতি আবেগ যেন এক আলাদা সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ না থাকলেও, লিওনেল মেসির দল আর্জেন্টিনাকে ঘিরে এখানকার উন্মাদনা বিশ্বজুড়ে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেই সমর্থনের খবর এখন আর্জেন্টাইন ফুটবলারদের কাছেও অজানা নয়।

জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব অপরাজিতভাবে শেষ করার পর এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশি সমর্থকদের নিয়ে জানতে চাওয়া হলে তিনি অকপটে প্রকাশ করেন নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা।
আরও পড়ুন

মিক্সড জোনে মার্টিনেজ বলেন, ‘বাংলাদেশ সমর্থকদের আমি ভালোবাসি। আমি সেখানে গিয়েছি, আমি এই দেশটিকে ভালোবাসি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

তার এই মন্তব্য আবারও প্রমাণ করে দিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের ফুটবলভক্তদের সম্পর্ক শুধু দূরত্বে সীমাবদ্ধ নয়- এটা আবেগের বন্ধন।

২০২২ বিশ্বকাপ জয়ের পরের বছর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। সেই সফরে সীমিত সময় ও নিরাপত্তাজনিত কারণে ভক্তদের সঙ্গে সরাসরি বেশি দেখা করার সুযোগ না পেলেও, সেই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ছিল বিশেষ স্মরণীয়।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  ভক্ত  মার্টিনেজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: