সেলেসাওদের পরীক্ষা নিতে বজ্রঝড়ও প্রস্তুত

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে আজ বুধবার রাতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের লড়াই শুরুর আগেই

2026-06-24T20:34:10+00:00
2026-06-24T20:34:10+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
খেলা
সেলেসাওদের পরীক্ষা নিতে বজ্রঝড়ও প্রস্তুত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৩৪ পিএম 
খেলার মাঠে ব্রাজিল সমর্থকের উদ্দীপনা। ছবি: এপি
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে আজ বুধবার রাতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। বজ্রসহ প্রচণ্ড ঝড়ের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বাধাগ্রস্ত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত ৪টায় মাঠে গড়াবে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঠিক ওই সময়েই মিয়ামির আকাশ জুড়ে হানা দিতে পারে বজ্রঝড়।

ফিফা বা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে কোনো বজ্রপাত হলে ম্যাচ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া বাধ্যতামূলক। আর শেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট অতিবাহিত না হওয়া পর্যন্ত খেলা পুনরায় মাঠে গড়ানোর সুযোগ নেই। ফলে এই নিয়মের বেড়াজালে পড়ে ম্যাচটি দীর্ঘ সময়ের জন্য ঝুলে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে।

এর আগে গত সোমবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটিতেও হানা দিয়েছিল তীব্র বজ্রঝড়। যার ফলে খেলা টানা দুই ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল। সেই সময় বিরতি চলাকালীন দর্শকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ফুটবলাররা ড্রেসিংরুমে ফিরে যান। দীর্ঘ এই অনাকাঙ্ক্ষিত বিরতির কারণে পরবর্তীতে দুই দলের খেলোয়াড়দেরই ম্যাচে মনোযোগ ফিরিয়ে আনতে বেশ বেগ পেতে হয়েছিল।


এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ বাধাগ্রস্ত হলেও তা সামাল দিতে স্কটল্যান্ড দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ স্টিভ ক্লার্ক।

মঙ্গলবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত রাতে ফ্রান্সের ম্যাচে আবহাওয়ার কারণে বিলম্বের ঘটনা ঘটেছে, যা চলতি টুর্নামেন্টে এই প্রথম। এখন পর্যন্ত আমরা হয়তো আবহাওয়ার দিক থেকে কিছুটা ভাগ্যবানই ছিলাম।

তিনি আরও যোগ করেন, আগামীকালের (মঙ্গলবার) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা এমন পরিস্থিতি মোকাবিলার জন্য একটি নিজস্ব পরিকল্পনা তৈরি করে রেখেছি। তবে এই বিলম্ব ঠিক কতক্ষণ স্থায়ী হবে, তা আগে থেকে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ক্লার্ক আরও স্পষ্ট করে বলেন, শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হয়, তাই বিলম্বের সময়টা দীর্ঘও হতে পারে। যদি খেলা স্থগিত করতেই হয়, তবে আশা করি সেটি খুব বেশি সময়ের জন্য হবে না। আমরা জানি এমন পরিস্থিতিতে দল হিসেবে আমাদের কী করতে হবে।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে নকআউট পর্বের টিকিট পাওয়ার আশা বাঁচিয়ে রাখতে স্কটল্যান্ডের জন্য এই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট অর্জন করা অত্যন্ত জরুরি। তবে ব্রাজিলের কাছে হেরে গেলেও তাদের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে না; কারণ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেরা তিন দলও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সেলেসাও  স্কটল্যান্ড  ব্রাজিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: