মার্কিন ভিসা পাচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষকের মা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণকারী দেশগুলোর নাগরিক এবং ভিসার সব শর্ত পূরণ করতে সক্ষম ক্রীড়াবিদ ও দলের সদস্যদের জন্য বন্ডের শর্ত মওকুফ

2026-06-17T15:59:06+00:00
2026-06-17T15:59:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
মার্কিন ভিসা পাচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষকের মা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২৭)
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণকারী দেশগুলোর নাগরিক এবং ভিসার সব শর্ত পূরণ করতে সক্ষম ক্রীড়াবিদ ও দলের সদস্যদের জন্য বন্ডের শর্ত মওকুফ করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে কেপ ভার্দের জাতীয় দলের গোলরক্ষক ভোজিনহার মাকে যুক্তরাষ্ট্রে আনার বিষয়ে সহায়তা করছে মার্কিন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার মাকে তার ছেলের বিশ্বকাপ খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আনার জন্য সহায়তার চেষ্টা চলছে। 

সোমবার (১৫ জুন) স্পেনের তারকাবহুল আক্রমণভাগকে একা হাতে রুখে দিয়ে ম্যাচটি গোলশূন্য ড্র করেন ভোজিনহার কেপ ভার্দে। ম্যাচ শেষে তিনি আবেগঘন কণ্ঠে জানান, ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিমালার কারণে তার মা গ্যালারিতে থাকতে পারেননি। 

নিয়ম অনুযায়ী, কেপ ভার্দেসহ নির্দিষ্ট ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যেতে হলে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের 'ভিসা বন্ড' বা জামানত দিতে হয়। ভোজিনহা আফসোস করে বলেছিলেন, ‘ভিসার জন্য প্রয়োজনীয় এই বিপুল অর্থ আমরা সময়মতো জোগাড় করতে পারিনি।’

ভোজিনহার এই আকুলতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৬ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, বিশ্বকাপ উপলক্ষে একটি বিশেষ নিয়ম চালু আছে। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালদের পাশাপাশি তাদের নিকটাত্মীয়দের ক্ষেত্রে এই কঠিন ‘ভিসা বন্ড’-এর শর্তটি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে আগে তার মায়ের কোনো ভিসা আবেদন জমা পড়েনি। তবে ভোজিনহার পরিবার যাতে দ্রুত ভিসা পায়, সে জন্য আমাদের দপ্তর এখন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করছে।’

অবশ্য একটি সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট নেই, তাই মার্কিন প্রশাসনের সহায়তায় তিনি দ্রুত একটি নতুন পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছেন।

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের এখন একটাই প্রত্যাশা, আগামী রোববার (২১ জুন) মায়ামিতে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের দ্বিতীয় ম্যাচে যেন গ্যালারিতে বসে ছেলের খেলা দেখতে পারেন ভোজিনহার মা।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মার্কিন ভিসা  কেপ ভার্দে  গোলরক্ষক  মা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: