২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

সময়ের আলো ডেস্ক

খেলা

দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরেছে অস্ট্রিয়া। আর প্রত্যাবর্তনের ম্যাচটিকে স্মরণীয় করতেই যেন মাঠে নেমেছিল ইউরোপের

2026-06-17T12:46:35+00:00
2026-06-17T13:52:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ১:৫২ পিএম  (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরেছে অস্ট্রিয়া। আর প্রত্যাবর্তনের ম্যাচটিকে স্মরণীয় করতেই যেন মাঠে নেমেছিল ইউরোপের দলটি। নবাগত জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে তারা।

শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল অস্ট্রিয়া। এরপর ২৮ বছর পর ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় অস্ট্রিয়া। দীর্ঘ এই অপেক্ষার পর বিশ্বমঞ্চে ফিরে প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাল দলটি।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় অস্ট্রিয়া। সেই চাপের ফল আসে ২১তম মিনিটে। রোমানো শ্মিডের গোলে এগিয়ে যায় ইউরোপিয়ানরা। প্রথমার্ধে জর্ডান বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেনি।
আরও পড়ুন

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। নিজেদের বিশ্বকাপ অভিষেক ম্যাচ খেলতে নামা জর্ডান আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে ফেরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আলি ওলওয়ানের গোলে সমতায় ফেরে এশিয়ার প্রতিনিধিরা। এতে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

কিন্তু সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৭৬তম মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে জর্ডান। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে আরও একটি গোল আদায় করে অস্ট্রিয়া। ফলে ৩-১ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল অস্ট্রিয়া। এখন তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এএডি/


  বিষয়:   বছর  বিশ্বকাপ  জয়  দেখা  অস্ট্রিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: