ব্রাজিলকে টপকে গ্রুপ 'সি'-এর শীর্ষে স্কটল্যান্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে প্রথম রাউন্ড শেষে তৈরি হয়েছে চমকপূর্ণ পয়েন্ট টেবিল পরিস্থিতি। গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে ব্রাজিল ও মরক্কোর লড়াই ১-১

2026-06-14T11:48:28+00:00
2026-06-14T14:04:59+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলা
ব্রাজিলকে টপকে গ্রুপ 'সি'-এর শীর্ষে স্কটল্যান্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ২:০৪ পিএম  (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে প্রথম রাউন্ড শেষে তৈরি হয়েছে চমকপূর্ণ পয়েন্ট টেবিল পরিস্থিতি। গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে ব্রাজিল ও মরক্কোর লড়াই ১-১ সমতায় শেষ হওয়ায় দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। অন্যদিকে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড।

প্রথম রাউন্ডের সবচেয়ে আলোচিত ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে না পারায় সেলেসাওদের সন্তুষ্ট থাকতে হয় ড্রয়ে।

অন্যদিকে একই দিনে হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় স্কটল্যান্ড। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছরের বিশ্বকাপ জয়খরা কাটায় ইউরোপের দলটি। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই তাদের প্রথম জয়, যা তাদের গ্রুপের শীর্ষে তুলে এনেছে।
আরও পড়ুন

প্রথম রাউন্ড শেষে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড, এরপর সমান পয়েন্ট নিয়ে দুই ও তিনে অবস্থান করছে মরক্কো ও ব্রাজিল। পয়েন্ট না পাওয়ায় তলানিতে রয়েছে হাইতি।

গ্রুপ ‘সি’ পয়েন্ট টেবিল (প্রথম রাউন্ড শেষে)
স্কটল্যান্ড - ১ ম্যাচ | ১ জয় | ৩ পয়েন্ট | গোল ব্যবধান: +১
মরক্কো - ১ ম্যাচ | ১ ড্র | ১ পয়েন্ট | গোল ব্যবধান: ০
ব্রাজিল - ১ ম্যাচ | ১ ড্র | ১ পয়েন্ট | গোল ব্যবধান: ০
হাইতি - ১ ম্যাচ | ১ হার | ০ পয়েন্ট | গোল ব্যবধান: -১

টেবিলের অবস্থান নির্ধারণে শুধু পয়েন্ট নয়, ফেয়ার প্লে পয়েন্টও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হলুদ কার্ডের সংখ্যা কম থাকায় আপাতত মরক্কো ব্রাজিলের ওপরে অবস্থান করছে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি শেষ ষোলোতে (রাউন্ড অব ৩২) জায়গা করে নেবে। পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থানের দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আগামী ১৯ জুন হাইতির বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২৪ জুন গ্রুপের শীর্ষ দল স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

এএডি/


  বিষয়:   ব্রাজিল  গ্রুপ  শীর্ষ  স্কটল্যান্ড  ফুটবল  ফিফা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: